পাঁচ এমপিকে নিয়ে

ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন, যাচ্ছেন কোথায় ও কেন?

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম

পাঁচজন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি।

হঠাৎ পাঁচ এমপিকে নিয়ে স্পিকারের এই বিদেশ যাত্রার গন্তব্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে ছয় দিনের সফরে সেখানে গেছেন তিনি।

স্পিকারের এই সফরে সঙ্গী হয়েছেন পাঁচজন সংসদ সদস্য। তাঁরা হলেন—নাসের রহমান, এমপি; জহরত আদিব চৌধুরী, এমপি; হুমাম কাদের চৌধুরী, এমপি; মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি এবং নিলোফার চৌধুরী, এমপি।

সফরসূচি অনুযায়ী, ইসলামাবাদে নির্ধারিত কর্মসূচি ও সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলটি দেশে ফিরে আসবেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495