ফুটপাতের ব্যবসায়ীদের লাইসেন্স দেবে সরকার: ডিএসসিসি প্রশাসক

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ঢাকা মহানগরীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে।

বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) সামনে ফুটপাত দখলমুক্ত করে একটি পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, যেকোনো ধরনের ব্যবসা পরিচালনা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হবে। এমনকি ফুটপাতে ব্যবসা করলেও আইন অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ লক্ষ্যে ফুটপাতের ব্যবসায়ীদের তালিকা করে লাইসেন্স দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ডিএসসিসি প্রশাসক আরও বলেন, সীমিত জায়গায় অতিরিক্ত দোকান বসা ঠেকাতে হকারদের নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হবে এবং একটি গাইডলাইন প্রণয়ন করা হবে। পাশাপাশি আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশ জরিপের মাধ্যমে শৃঙ্খলা আনার কাজ শুরু করবে বলেও জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495