নিয়োগপত্রের দাবিতে শাহবাগে আবারও মুখোমুখি শিক্ষক-পুলিশ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:২১ পিএম

ছবি: সংগৃহীত

সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন জোরালো হয়েছে। রোববার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা।

মিছিলটি সড়কে নামাতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে করে উত্তেজনা তৈরি হলে আন্দোলনকারীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

এ সময় বিক্ষোভকারীরা ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই’, ‘শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়’, ‘দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না’—এসব স্লোগান দিতে থাকেন।

আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, সুপারিশ পাওয়ার আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়নি। এমনকি এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তাও পাওয়া যায়নি বলে দাবি তাদের।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495