২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভিড় বাড়ছে

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৮:৪২ পিএম

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২ হাজার ১৩২ জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। যা এ বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তি হিসেবে রেকর্ড হয়েছে।

একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৯৬৭ জন এবং ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৫০৭ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ জন এবং একই সময়সীমায় মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৪৯৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ জন শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৫ হাজার ১১ জন।

মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১২ জন এবং নিশ্চিত হামে ১ জন শিশুর মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৩ মে পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জনে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495