তনু হত্যা মামলায় নতুন মোড়, ১০ বছর পর গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার হাফিজুর

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:৩১ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লায় সোহাগী জাহান তনু হত্যা মামলার এক দশক পর নতুন অগ্রগতি দেখা গেছে। আলোচিত এই মামলায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন তনু। আদালত সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন আদালতে উপস্থিত হন। এসময় তাদের জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।

এর আগে গত ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজন—সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চান।

পরে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করেন এবং তাকে কুমিল্লা সদর আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। দুই দফা ময়নাতদন্তেও তার মৃত্যুর সুস্পষ্ট কারণ নির্ধারণ করা যায়নি। ফলে ডিএনএ রিপোর্টই ছিল তদন্তের শেষ ভরসা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495