স্ত্রী দীপু মনিকে দেখতে হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে তৌফীক নওয়াজ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন তার স্বামী তৌফীক নেওয়াজ।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের হাজতখানায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, স্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আইনজীবী সিফাত মাহমুদের মাধ্যমে ট্রাইব্যুনালে আবেদন করেন তৌফীক নেওয়াজ। পরে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল সেই আবেদন মঞ্জুর করে।

অনুমতি পাওয়ার পর তৌফীক নেওয়াজকে হুইলচেয়ারে করে ট্রাইব্যুনালের প্রধান ফটক দিয়ে হাজতখানায় নেওয়া হয়। সেখানে তিনি অল্প সময়ের জন্য স্ত্রী দীপু মনির সঙ্গে কথা বলেন। সাক্ষাৎ শেষে তাকে আবার সেখান থেকে নিয়ে যাওয়া হয়।

এর আগে সকালে একই মামলায় দীপু মনিসহ মোট নয়জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495