আগাম জামিন পেলেন জামায়াতের এমপি আমির হামজা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম

ছবি: সংগৃহীত

মানহানির একটি মামলায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য মুফতি আমির হামজা আগাম জামিন পেয়েছেন। তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষাপটে তিনি উচ্চ আদালতে আবেদন করলে হাইকোর্ট থেকে এই জামিন মঞ্জুর করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার আগাম জামিন মঞ্জুর করেন।

ঘটনার সূত্রপাত গত ২৬ মার্চের একটি বক্তব্যকে কেন্দ্র করে। সেদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন। পরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তাকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগ ওঠে আমির হামজার বিরুদ্ধে।

এ ঘটনায় ২ এপ্রিল সিরাজগঞ্জে মামলা দায়ের করেন জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির।

মামলা দায়েরের দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495