আইনজীবী আলিফ হত্যা: জামিন পাননি চিন্ময় দাস

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৬:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট।

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সারোয়ার ও বিচারপতি আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনের রুল খারিজ করে এ আদেশ দেন।

এদিকে পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা আরও চারটি মামলায় জামিন সংক্রান্ত রুলের আদেশ আগামীকাল দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।

এর আগে গত ৭ মে পাঁচটি মামলায় চিন্ময় কৃষ দাসকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষ আদালতে যুক্তি তুলে ধরে বলেন, আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ বর্তমানে চলমান থাকায় এ মুহূর্তে চিন্ময় দাসকে জামিন দেওয়া সম্ভব নয়। তবে আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন, জামিন দিলে মামলার কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495