রাজধানীতেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিলো সরকার

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম

ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে ঘাটতির কারণে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি খাতে সেচ কার্যক্রম সচল রাখতে এবং শহর ও গ্রামের বিদ্যুৎ ব্যবহারে ভারসাম্য আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গ্রামীণ কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই রাজধানীতে এই পরীক্ষামূলক লোডশেডিং চালু করা হচ্ছে।

তিনি জানান, বুধবার (২২ এপ্রিল) দেশে বিদ্যুতের মোট চাহিদা ছিল প্রায় ১৬ হাজার মেগাওয়াট, অথচ উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। এতে প্রায় ২ হাজার ৮৬ মেগাওয়াট ঘাটতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে লোডশেডিং দেওয়া ছাড়া বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ও বিরোধী দল একযোগে কাজ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495