সংসদে শাপলা চত্বরে শহীদদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশন শুরুতেই শাপলা চত্বরের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত অধিবেশনে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি জাতি চিরকৃতজ্ঞ। তিনি একই সঙ্গে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে নিহতদেরও গভীরভাবে স্মরণ করেন।

অন্যদিকে, একই অধিবেশনে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন।

তিনি বলেন, দেশে সকল ধরনের অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি ওসমান হাদি হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495