গাজাগামী ফ্লোটিলায় ইসরাইলি অভিযানে বাংলাদেশের যৌথ নিন্দা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৫:১৭ পিএম

ছবি: সংগৃহীত

গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি অভিযানের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফ্লোটিলার কর্মীদের আটকের ঘটনায় যৌথ বিবৃতির মাধ্যমে নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ কয়েকটি দেশ।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ওই যৌথ বিবৃতিতে বাংলাদেশের পাশাপাশি ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, স্পেন, ব্রাজিল, কলম্বিয়া, লিবিয়া ও মালদ্বীপ অংশ নিয়েছে।

জর্ডানের পক্ষ থেকে জানানো হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা বেসামরিক অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে আটক হওয়া সব কর্মীকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ মানবিক সহায়তা কার্যক্রমের বিরুদ্ধে ধারাবাহিক হামলা আন্তর্জাতিক আইন ও সমুদ্রপথে চলাচলের স্বাধীনতার প্রতি ইসরাইলের অবজ্ঞারই বহিঃপ্রকাশ।

বিশ্লেষকদের মতে, গাজা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ আরও বাড়ানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই বাংলাদেশসহ বিভিন্ন দেশ এ যৌথ অবস্থান নিয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495