শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন। সফরকালে তিনি ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

জানা গেছে, শনিবার সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টায় তিনি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বিকেল ৩টায় ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল অ্যাকাডেমি মাঠে জাতীয় পর্যায়ের নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

এছাড়া বিকেলে ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ে ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপন হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

তিন দিনব্যাপী এই আয়োজন উপলক্ষে নজরুল অ্যাকাডেমি মাঠে বসেছে মেলা। পাশাপাশি নজরুল মঞ্চে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495