রাঙ্গামাটিতে নৌকাডুবি: দুই ছাত্রের এখনও কোনো খোঁজ মেলেনি, তল্লাশি চালাচ্ছে সেনা ও ডুবুরি দল
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
রাঙ্গামাটির নানিয়ারচর এলাকায় নৌকাডুবির ঘটনায় ডিলিশন চাকমা ও জিগেশ দেওয়ান নামের দুই ছাত্র এখনও নিখোঁজ। তাদের সন্ধানে সেনাবাহিনী ও ডুবুরি দল বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছে।
ঘটনার দিন, মঙ্গলবার, তারা নানিয়ারচর জগন্নাথ মন্দিরে পূজা শেষে নৌকাযোগে ফেরার সময় কাপ্তাই হ্রদের শাখা চেঙ্গী নদীতে নৌকাটি বাতাসের কবলে পড়ে। ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা গেলেও দুইজনের খোঁজ পাওয়া যায়নি।
সেনাবাহিনী জানিয়েছে, নিখোঁজ দুইজনকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।