যুদ্ধবিরতির মাঝেই ইরানে ইসরায়েলের বিমান হামলা, বাড়ছে নতুন উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির পরও ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের টেলিভিশন চ্যানেল চ্যানেল ১২-এর বরাতে জানা গেছে, বুধবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের একাধিক স্থানে বিমান হামলা পরিচালনা করে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ-সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই এই নতুন হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495