ইরান যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ চেয়েছে, ট্রাম্প তাদের ‘ক্ষমা’ করেছেন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে ইরান যুদ্ধবিরতি চেয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, ব্রিজ এবং তেলক্ষেত্রে হামলা চালিয়ে দেশটির অবকাঠামো ধ্বংস করে দিতে পারতেন। তবে ইরান যুদ্ধবিরতি চাওয়ায় ট্রাম্প তাদের প্রতি ক্ষমা প্রদর্শন করেছেন।

হেগসেথ বলেন, “ইরান ব্যাপক চাপের মধ্যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যদি তারা আমাদের শর্ত প্রত্যাখ্যান করত, তবে পরবর্তী টার্গেট হতো তাদের বিদ্যুৎকেন্দ্র, ব্রিজ, তেল ও জ্বালানি অবকাঠামো। এগুলো ধ্বংস করলে পুনর্গঠন করতে ইরানের কয়েক দশক সময় লাগত। কিন্তু দেশটির সরকারের নেতারা বুঝতে পেরেছে চুক্তিই ভালো।”

তিনি আরও বলেন, “ইরানের পুরো অর্থনীতি ধ্বংস করার ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পের ছিল, কিন্তু তিনি ক্ষমাকে বেছে নিয়েছেন।”

এর আগে, ট্রাম্প ইরানকে চুক্তি করতে এবং হরমুজ প্রণালী খুলে দিতে একটি সময়সীমা বেধে দেন। সেই সময়সীমা শেষ হওয়ার দুই ঘণ্টা আগে তিনি যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর পর ইরানও এটি মানার ঘোষণা দেয়। দুই পক্ষের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ইরানে এখনো কোনো হামলা চালানো হয়নি। সূত্র: আলজাজিরা, বিবিসি

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495