যুদ্ধবিরতির মধ্যেই রকেট হামলায় কেঁপে উঠল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পিএম

ছবি: সংগৃহীত

চলমান যুদ্ধবিরতির মধ্যেই আবারও উত্তেজনা ছড়িয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। লেবানন সীমান্তঘেঁষা কিরিয়াত শমোনা শহরে রকেট হামলার আশঙ্কায় হঠাৎ করেই সতর্ক সংকেত হিসেবে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে।

হুলা উপত্যকায় অবস্থিত কিরিয়াত শমোনা শহরটি ভৌগোলিক অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, লেবানন থেকে ছোড়া রকেটের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়।

এদিকে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, কিরিয়াত শমোনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। হিজবুল্লাহর ভাষ্য অনুযায়ী, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় এর প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গেছে, পাকিস্তানের মধ্যস্থতায় ওই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছিল।

ঘটনার পর সীমান্ত এলাকাজুড়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

বর্তমানে সীমান্ত পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। যে কোনো সময় লেবাননে ইসরায়েলের পাল্টা হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এনএফ৭১/একে

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495