আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই: ইরানের স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। তবে আলোচনায় বসার আগেই ওয়াশিংটনের প্রতি অনাস্থা স্পষ্ট করে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছায় ইরানি প্রতিনিধিদল। এর আগে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, আলোচনার প্রতি ইরানের আগ্রহ থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো আস্থা নেই।

স্পিকার গালিবাফের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান। এছাড়া অর্থনৈতিক ইস্যুতে অংশ নিতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন জ্যেষ্ঠ আইনপ্রণেতাও এই সফরে রয়েছেন।

সাক্ষাৎকারে গালিবাফ বলেন, “আমাদের সদিচ্ছা রয়েছে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে অতীত অভিজ্ঞতা সবসময় ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের মধ্য দিয়ে শেষ হয়েছে।” তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র যদি বাস্তবসম্মত ও কার্যকর কোনো চুক্তির বিষয়ে আন্তরিকতা দেখায়, তবেই ইরান ইতিবাচকভাবে সাড়া দেবে।

এদিকে, এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে ইতোমধ্যে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই প্রতিনিধিদলে আরও রয়েছেন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জারেড কুশনার। সূত্র: সিএনএন ও আল-জাজিরা

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495