পাকিস্তানের নেহারি খাওয়ার জন্য ইরান আলোচনায় যোগ দিতে চান ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩১ পিএম
বিশ্ব রাজনীতিতে আবারও চমক সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে পরবর্তী দফার শান্তি আলোচনায় তিনি সরাসরি অংশ নেওয়ার কথা ভাবছেন। আর এর পেছনে রয়েছে এক ব্যতিক্রমী কারণ—খাবার।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দেওয়া ওই বার্তায় ট্রাম্প উল্লেখ করেন, পাকিস্তান সফর শেষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেহারি ও পায়ার প্রশংসায় পঞ্চমুখ। ট্রাম্প বলেন, ভ্যান্সের মুখে বারবার এসব খাবারের কথা শুনে তিনিও আগ্রহী হয়ে উঠেছেন। তার ভাষায়, ‘নেহারি আর পায়া খেতে খেতে যদি কূটনৈতিক আলোচনা এগিয়ে নেওয়া যায়, তাহলে সেটি খারাপ কিছু নয়। এবার আমিও যোগ দিতে পারি।’
এর আগে ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জেডি ভ্যান্স। যদিও ওই বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি, তবে আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছিল বলে জানা যায়।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণা এবং দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী খাবারের প্রতি আগ্রহ দ্বিতীয় দফার ইরান–যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে। অনেক সময় অনানুষ্ঠানিক পরিবেশ ও সাংস্কৃতিক উপাদান কূটনৈতিক অচলাবস্থা কাটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এখন দেখার বিষয়, ট্রাম্পের এই অংশগ্রহণ বাস্তবে রূপ নেয় কিনা। যদি তা ঘটে, তবে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।