এবার জেমস বন্ড লুকে ট্রাম্প, ‘ভদ্র সাজার দিন শেষ’

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে আবারও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি এই পোস্টটি শেয়ার করেন।

পোস্টে দেওয়া একটি ছবিতে ট্রাম্পকে অনেকটা জেমস বন্ডের আদলে উপস্থাপন করা হয়েছে। তার পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ছবির ওপর বড় করে লেখা ছিল- ‘নো মোর মি. নাইস গাই!’ অর্থাৎ ‘ভদ্র সাজার দিন শেষ!’

ছবির সঙ্গে দেওয়া বার্তায় ট্রাম্প অভিযোগ করেন, ইরান পরমাণু অস্ত্রমুক্ত চুক্তির পথে এগোতে ব্যর্থ হচ্ছে। তেহরানের প্রতি কড়া সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ইরানকে দ্রুত বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনায় যখন অনিশ্চয়তা গভীর হচ্ছে, ঠিক সেই সময়ই ট্রাম্পের এমন কঠোর বার্তা নতুন করে উত্তেজনা তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে তার অবস্থানে এক ধরনের দ্বৈততা লক্ষ্য করা যাচ্ছে।

কখনো তিনি কূটনৈতিক সমাধানের পক্ষে কথা বলছেন, আবার কখনো আলোচনা ব্যর্থ হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারিও দিচ্ছেন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495