পাকিস্তানে ভারতের মদদপুষ্ট ১৩ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০১:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে পাক-আফগান সীমান্তে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, মোহমান্দ জেলায় অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় পরিচালিত অভিযানে ৮ সন্ত্রাসী নিহত হয়। অন্যদিকে উত্তর ওয়াজিরিস্তান জেলায় সীমান্ত এলাকায় তীব্র গোলাগুলির মধ্যে আরও ৫ সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত এসব সন্ত্রাসী ভারতীয় মদদপুষ্ট এবং তারা পাকিস্তানে প্রবেশের চেষ্টা করছিল। মোহমান্দের ঘটনায় জড়িত দলটিকে আগেই শনাক্ত করা হওয়ায় দ্রুত অভিযান চালানো সম্ভব হয়।

এছাড়া আইএসপিআর অভিযোগ করেছে, আফগান তালেবান প্রশাসন কার্যকরভাবে সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে।

আফগান তালেবানকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আইএসপিআর বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য নিরাপদ আশ্রয় বন্ধ করতে হবে।

সংস্থাটি আরও জানায়, সীমান্ত এলাকায় ক্লিয়ারেন্স অভিযান অব্যাহত রয়েছে এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। ‘আজম-ই-ইস্তেহকাম’ অভিযানের আওতায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম চলবে এবং বিদেশি মদদপুষ্ট সন্ত্রাস পুরোপুরি নির্মূল করা হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495