কলকাতায় জুমার নামাজে পুলিশের বাধা, মুসল্লিদের মাঝে হট্টগোল-উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৯:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মুসল্লিদের একাংশের বাকবিতণ্ডা ও উত্তেজনার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে শহরের রাজাবাজার ক্রসিং এলাকায়।

শুক্রবার (১৫ মে) এ ঘটনাকে ঘিরে ওই এলাকায় কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু মুসল্লি রাস্তার ওপর নামাজ আদায়ের চেষ্টা করলে সেখানে দায়িত্বরত পুলিশের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ জানায়, ওই সময় কিছু মুসল্লি পুলিশের নির্দেশনা অমান্য করে সড়কে নামাজ আদায়ে অনড় থাকেন, যা থেকেই উত্তেজনার সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয় বলে জানা যায়। দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রশাসনিক পরিবর্তনের পর নতুন নির্দেশনা ও নিয়ম-কানুন সম্পর্কে সচেতনতার ঘাটতির কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।

এদিকে স্থানীয়দের একাংশের দাবি, ব্যস্ত সড়কে নামাজ আদায়ের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি হয়।

বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495