ঈদের আগেই ফের হামলা হতে পারে ইরানে, প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১০:২৩ এএম

ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আসন্ন ঈদুল আজহার আগেই ইরানে নতুন হামলা চালানো হতে পারে।

খবরে বলা হয়েছে, আগামী সপ্তাহেই ইরান নতুন করে হামলার মুখোমুখি হতে পারে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারা সম্ভাব্য সামরিক পরিকল্পনাও তৈরি করেছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি ডোনাল্ড ট্রাম্প।

প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রয়েছে ইরানে বড় পরিসরে বোমা হামলা এবং বিশেষ বাহিনীর মাধ্যমে স্থল অভিযান পরিচালনা। একই সঙ্গে পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানায়, যুদ্ধবিরতি ভেঙে গেলে নতুন অভিযানের নাম ‘অপারেশন স্লেজহ্যামার’ রাখা হতে পারে বলে ভাবছে পেন্টাগন।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভাব্য এ হামলা ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’র তুলনায় কয়েকগুণ বেশি ভয়াবহ হতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495