চুক্তি না হলে ২-৩ দিনের মধ্যে ইরানের ওপর হামলা : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:৩৮ এএম
চুক্তিতে পৌঁছানো না গেলে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যেই ইরানের ওপর নতুন করে হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ করতে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের হাতে মাত্র ২-৩ দিন সময় রয়েছে। এর মধ্যে সমঝোতা না হলে দেশটিকে নতুন হামলার মুখে পড়তে হবে।
অন্যদিকে ইরানের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের এই হুমকির জবাবে বলেছেন, যেকোনো ধরনের সামরিক আগ্রাসন কঠোরভাবে মোকাবিলা করা হবে। ইরান সব ধরনের হামলা প্রতিহত করতে পুরোপুরি প্রস্তুত বলেও দাবি করেন তিনি।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সংলাপ মানেই আত্মসমর্পণ নয়। তেহরান নিজেদের মর্যাদা, কর্তৃত্ব এবং জাতির অধিকার রক্ষার অবস্থান নিয়েই আলোচনায় অংশ নিচ্ছে।