ইতালিতে নিজেকে ‘চা-ওয়ালা’ বলে পরিচয় দিলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে নিজেকে ‘চা-ওয়ালা’ হিসেবে পরিচয় দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আগামীকাল চা দিবস উদযাপন করা হবে। তাই একদিন আগেই একজন ‘চা-ওয়ালা’ হিসেবে তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। ভারতের চায়ের বৈচিত্র্য ও শক্তি অত্যন্ত বিস্তৃত বলেও মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্যে উপস্থিত অতিথিদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয় এবং করতালিতে প্রতিক্রিয়া জানান তারা।

সফরকালে নরেন্দ্র মোদিকে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘অ্যাগ্রিকোলা মেডেল’ প্রদান করে এফএও। পুরস্কার গ্রহণ করে তিনি বলেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং ভারতের কোটি কোটি কৃষক, পশুপালক, জেলে, কৃষি বিজ্ঞানী ও শ্রমজীবী মানুষের সম্মান।

তিনি আরও বলেন, এই স্বীকৃতি ভারতের মানবকল্যাণ, খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারের প্রতিফলন।

এর আগে পাঁচ দেশের সফরের অংশ হিসেবে নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি সফর করেন। সফরকালে জ্বালানি, প্রতিরক্ষা ও গুরুত্বপূর্ণ খনিজসম্পদ নিয়ে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং সুইডেন ও নরওয়ের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননাও গ্রহণ করেন তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495