বিএনপি ব্যর্থ হয়ে জামায়াতের ওপর সাইবার আক্রমণ করছে: গোলাম পরওয়ার

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম

ছবি: সংগৃহীত

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সব দিক থেকে ব্যর্থ হয়ে বিএনপি এখন জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালাচ্ছে। তিনি এ মন্তব্য করেন বুধবার (৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জেলা জামায়াত আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিএনপির সাইবার আক্রমণ শুধু তাদের ব্যর্থতারই পরিচায়ক। একবার জামায়াতকে সুযোগ দিন, আমরা নিশ্চিত করছি যে সরকার গঠিত হলে দেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নতুন বাংলাদেশ পাবে।”

তিনি আরও জানান, জামায়াত ক্ষমতায় এলে দলের কোনো সংসদ সদস্য বিশেষ সুবিধা নিতে পারবে না, যেমন স্বল্পমূল্যে প্লট বা বাড়ি ক্রয়, ট্যাক্সমুক্ত গাড়ি ব্যবহার ইত্যাদি।

রাষ্ট্র পরিচালনার বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমরা সব সেবা খাতকে দুর্নীতিমুক্ত করব। জনগণ আর কোনো ঘুষ ছাড়াই ভূমি অফিস ও থানায় সেবা পাবেন।”

শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও তিনি প্রতিশ্রুতি দেন। জামায়াত ক্ষমতায় এলে নীতি ও নৈতিকতার সমন্বয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে আগামী প্রজন্ম জ্ঞানভিত্তিক ও উন্নত সমাজে বেড়ে উঠতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495