আবারও আম বিক্রি শুরু করলেন তারেক রহমান

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৫০ পিএম

ছবি: সংগৃহীত

আবারও আম বিক্রির কাজে ফিরেছেন আমজনতার তারেক রহমান। দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার পর তিনি আবারও নিজের পেশায় ফিরে গেলেন।

তিনি ঢাকা-১২ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। নির্বাচন শেষ হওয়ার পর তিনি আবারও আম চাষ ও বিক্রির কাজে যুক্ত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি জানান।

পোস্টে তিনি লিখেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছায় আবারো আম বাগানে আমি। সবার দোয়া ও সহযোগিতা চাই। আজ ৫ মে সরকার অনুমোদিত দিন থেকে সবচেয়ে মিষ্টি গোপালভোগ আম ও কিছুটা কম মিষ্টি সুস্বাদু গোবিন্দভোগ আম বিক্রি করছি।’

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495