সিন্ডিকেট ও চাঁদাবাজিই বাজারে অস্থিরতা তৈরি করে: বিরোধীদলীয় নেতা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:০৫ এএম

ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে দেশের বাজারগুলোতে অস্থিরতা সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার (১২ মে) সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সিন্ডিকেটের কারণে বাজারে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে। তিনি বাজার নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এছাড়া জনগণের জন্য বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সংসদের ভেতরে এবং বাইরে বিরোধীদলীয় অবস্থান থেকে সোচ্চার থাকার কথাও জানান তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495