মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়লেন জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:২৯ পিএম
বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছয় দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন। সফরকালে তিনি এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনসহ বিভিন্ন সেমিনারে অংশ নেবেন।
বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৫ মে মালয়েশিয়ার ‘আন্তর্জাতিক উন্নত ইসলামি গবেষণা ইনস্টিটিউট’-এ অনুষ্ঠিত ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ইসলামি কৌশলগত সহযোগিতার প্রাতিষ্ঠানিকীকরণ : অগ্রযাত্রার পথ’ শীর্ষক আলোচনায় বক্তব্য দেবেন মিয়া গোলাম পরওয়ার।
সফর শেষে আগামী ২০ মে সকালে দেশে ফেরার কথা রয়েছে তার।