এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৬:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনগত নোটিশ পাঠানো হয়েছে।

ময়মনসিংহ জজ কোর্টের অ্যাডভোকেট এবং দুর্নীতি দমন কমিশনের সরকারি কৌঁসুলি একে এম আজিজুল হক খান এই নোটিশ প্রদান করেন। শনিবার দৈনিক ইত্তেফাককে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

এছাড়াও তিনি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে নোটিশটি প্রকাশ করেন।

নোটিশে উল্লেখ করা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি প্রধানমন্ত্রী ও তার কন্যাকে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করে দেশের কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছেন।

নোটিশে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না, এ বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495