মানুষের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদার পক্ষে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম: পাটওয়ারী
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১০:৫১ পিএম
ছবি: সংগৃহীত
বিভিন্ন মানুষের অধিকার, ন্যায়বিচার এবং মর্যাদার পক্ষে অবস্থান নেওয়াকেই প্রকৃত দেশপ্রেম বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, যে জাতীয়তাবাদ জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে, বিচার ও জবাবদিহিতার দাবিকে অবজ্ঞা করে এবং দেশের নাগরিক হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করে, সেই ভণ্ড জাতীয়তাবাদ ও ভাওতাবাজির রাজনীতির সঙ্গে তার কোনো আপস নেই।
তিনি আরও বলেন, মানুষের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদার পক্ষে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম।