জাতীয় যুবশক্তির পুঠিয়া উপজেলা কমিটি গঠন: মিনারুল আহ্বায়ক, মাফজুর সদস্য সচিব
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পিএম
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ‘জাতীয় যুবশক্তি’-এর আংশিক আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আগামী ৬ মাসের জন্য সংগঠনটির রাজশাহী জেলা শাখা এই কমিটির অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬), জাতীয় যুবশক্তি রাজশাহী জেলা কমিটির এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত এই আংশিক কমিটিতে মোঃ মিনারুল ইসলামকে আহ্বায়ক এবং মোঃ মাফজুর রহমানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন,সিনিয়র যুগ্ম আহবায়ক: মোসাঃ সালমা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মোঃ জহিরুল ইসলাম, মুখ্য সংগঠক: মোঃ সিজানুর রহমান,সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক: মোঃ রানা হামিদ রাজু, দপ্তর সম্পাদক: মোঃ সাইদ হাসান
প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে (স্মারক নং: জা.যু.শ/রা.প.উ/আ.ক/২০২৬-২৭/৬) নবগঠিত এই আংশিক কমিটির দায়িত্বশীলদের আগামী ০১ (এক) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা জমা দেওয়ার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় যুবশক্তির রাজশাহী জেলা কমিটির পক্ষে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ স্বাক্ষর করে এই কমিটির চূড়ান্ত অনুমোদন দিয়েছেন।