দক্ষিণ আফ্রিকায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
মফস্বল সংবাদ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৫ এএম
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বারাখওয়ানাত এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবু নাসের শামীম (৫৫) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল রশিদের ছেলে। দেশে তার স্ত্রী ও চার ছেলে রয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল তানসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করছিলেন শামীম। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।