ডিপোর গাড়ি মাঝপথে থামিয়ে নামানো হচ্ছে তেল, ভিডিও ভাইরাল
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৭:১৩ পিএম
দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের সংকট এখনও কাটেনি। তেল সরবরাহ না থাকায় অনেক পাম্পের কার্যক্রম স্থগিত রাখা হচ্ছে। সংকটের মধ্যে যশোরে ডিপোর গাড়ি থেকে মাঝপথে তেল নামিয়ে অবৈধভাবে বিক্রি করার ঘটনা ধরা পড়েছে।
বুধবার (২৫ মার্চ) যশোর সদর উপজেলার সাতমাইলে এ ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ডিপোর ওপর থেকে একজন ব্যক্তি বালতিতে করে তেল নিচে দেন। নিচে আরেকজন ব্যক্তি তেল ভর্তি বালতি নিয়ে দোকানের ভিতরে প্রবেশ করছেন। একপর্যায়ে কয়েকটি বালতি তেল দোকানে নেওয়া হয়।
ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের নাম ধরা না গেলেও দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এভাবে তেল সংগ্রহ করেছেন। ডিপোর গাড়ির নম্বর চুয়াডাঙ্গা-ট, ০-০০০৩।