বুড়িমারী সীমান্তে মাটির নিচে লুকানো মর্টার শেল উদ্ধার

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ এএম

পরিত্যক্ত মর্টার শেল। ছবি: মফস্বল সংবাদ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা এর বুড়িমারী ইউনিয়ন সীমান্ত এলাকায় মাটির নিচে লুকানো অবস্থায় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার বামনদল এলাকার ৮৩৭/১ এস সীমান্ত পিলারের নিকটবর্তী একটি ফসলি জমি থেকে এটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বামনদল গ্রামের মৃত করিমের ছেলে সাজু বাড়ির পাশের জমিতে কাজ করতে গিয়ে মাটির নিচে অস্বাভাবিক বস্তুটি দেখতে পান। পরে নিশ্চিত হওয়া যায়, সেটি একটি পুরোনো মর্টার শেল। খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বাংলাদেশ পুলিশকে অবহিত করেন।

পরে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মর্টার শেলটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এটি ধ্বংস করা হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495