টঙ্গীতে ঘরের মেঝেতে পড়ে ছিল ছোট ছেলের লাশ, রেললাইনে বাবার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একই পরিবারের পিতা-পুত্রের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘরের মেঝে থেকে ছেলের লাশ এবং কাছের রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার ভোরে টঙ্গীর দত্তপাড়া বনমালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— সোাহেল হোসেন দর্জি (৫৫) ও তার ছেলে সাকিব হোসেন দর্জি (১৭)। সাকিব উত্তরা আনোয়ারা মডেল বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে সোাহান দর্জি (৩০) কে আটক করেছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, সোাহেল দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি টিনশেড বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। ভোরে ফজরের নামাজের আগে সোাহান তার খালাকে ফোন করে জানায়, তার বাবা ও ভাইকে কেউ হত্যা করেছে। পরে স্বজনরা ঘটনাস্থলে এসে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় সাকিবের লাশ এবং পার্শ্ববর্তী বনমালা রেললাইনে সোাহেলের মরদেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ এসে পিতা-পুত্রের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এলাকাবাসীর ধারণা, নির্যাতনের পর হাত-পায়ের রগ কেটে তাদের হত্যা করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495