গাজীপুরে টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবক নিহত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৫৭ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত প্রায় ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এখনো নিহত দুই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধীরাশ্রম রেলস্টেশন সংলগ্ন রেললাইনের ওপর দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন ওই দুই যুবক। এ সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস দ্রুতগতিতে সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, রাতের অন্ধকারে ট্রেন আসতে দেখেননি তারা।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ মো. কাইয়ুম বলেন, নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। রেলওয়ের নিয়ম অনুযায়ী মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495