নানার বাড়ির আঙিনায় দাফন সম্পন্ন হলো কারিনা কায়সারের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:০১ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের মেয়ে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সীগঞ্জের গজারিয়ায় নানার বাড়ির আঙিনায় দাফন করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকাল ৮টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় জানাজা শেষে সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

এর আগে সকাল ৭টার দিকে অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় থেকে তার মরদেহ গজারিয়ায় নেওয়া হয়। এ সময় এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়। স্বজন, বন্ধু ও স্থানীয়দের উপস্থিতিতে শেষ বিদায় জানানো হয় তাকে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হয়ে তার লিভার প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। অবস্থার অবনতি হলে গত ১১ মে রাতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নেওয়া হয় তাকে।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে রাতে মৃত্যু হয় কারিনা কায়সারের। এর আগে ৮ মে রাত থেকে দেশে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় পরে তাকে বিদেশে নেওয়া হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495