১৫ বছর বয়সেই ঝড়, রাজস্থানের সূর্যবংশীর ব্যাটে উড়ে গেল বেঙ্গালুরু

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১১:১৫ এএম

ছবি: সংগৃহীত

আইপিএলে আবারও নিজের অসাধারণ প্রতিভার ঝলক দেখালেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। তার বিধ্বংসী ব্যাটিংয়ে সহজ জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ২০২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন মাত্র ১৫ বছর বয়সী এই ওপেনার। ইনিংসের শুরুতেই ভূবনেশ্বর কুমারকে বাউন্ডারি হাঁকিয়ে আত্মবিশ্বাসের জানান দেন তিনি।

এরপর খুব দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন সূর্যবংশী। বিশেষ করে জশ হ্যাজলউডের এক ওভারে তিনটি চার ও একটি ছক্কা মেরে ১৯ রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলেন। তার আগ্রাসী ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে বেঙ্গালুরুর বোলিং আক্রমণ।

মাত্র ১৫ বলেই অর্ধশতক পূর্ণ করে আইপিএলের দ্রুততম ফিফটির তালিকায় নাম লেখান এই তরুণ। এর আগে এই রেকর্ড গড়েছিলেন লোকেশ রাহুল ও ইউসূফ পাঠান।

পুরো ইনিংসজুড়েই আত্মবিশ্বাসী ছিলেন সূর্যবংশী। তার ব্যাট থেকে আসে মাত্র ২৬ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল ৮টি চার ও ৭টি ছক্কা। শেষ পর্যন্ত ক্রুনাল পান্ডিয়ার বলে আউট হলেও ম্যাচ তখন অনেকটাই রাজস্থানের নিয়ন্ত্রণে।

সূর্যবংশীর এই দুর্দান্ত ইনিংসের ওপর ভর করেই রান তাড়া সহজ হয়ে যায় রাজস্থানের জন্য। শেষদিকে বাড়তি চাপ ছাড়াই জয় নিশ্চিত করে দলটি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495