বিশ্বকাপ দলে জায়গা পেয়ে নেইমারের আবেগঘন বার্তা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০৯:৫৫ এএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ ইনজুরি ও কঠিন পুনর্বাসন শেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি তারকা ফুটবলার নেইমার জুনিয়র। আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দলে নিজের নাম দেখেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকম জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও শেয়ার করেছেন নেইমার। সেখানে তাকে সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি ও ঘনিষ্ঠ বন্ধুদের মাঝে চোখের পানি ফেলতে দেখা যায়।

ভিডিওর ক্যাপশনে নেইমার লেখেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে আবেগঘন ও সুখের মুহূর্তগুলোর একটি। ধন্যবাদ ব্রাজিল।’

২০২৩ সালের অক্টোবর মাসে গুরুতর এসিএল ইনজুরিতে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। কঠিন সময় পার করে এবার তিনি ফিরেছেন নিজের চতুর্থ বিশ্বকাপ খেলতে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495