বিসিবি নির্বাচনে অংশ নেবেন না ইশরাক হোসেন

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৭:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। এর আগে গত শনিবার (১৬ মে) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, ১৯২ জন কাউন্সিলরের মধ্যে ১৮৪টি কাউন্সিলরশিপ জমা পড়েছে। বিভিন্ন সংস্থা ও কয়েকটি জেলা থেকে কাউন্সিলরশিপ না আসায় মোট ৮টি পদে ঘাটতি রয়েছে।

ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে বিসিবির কাউন্সিলর হলেও নির্বাচন বা বোর্ড পরিচালনার সঙ্গে সরাসরি কোনো সম্পৃক্ততা থাকছে না বলে জানিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, তিনি কেবল কাউন্সিলর হিসেবে ভোট দিতে যাবেন, তবে নির্বাচনী প্রক্রিয়ায় কোনোভাবে যুক্ত নন।

তিনি আরও বলেন, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার মতো ব্যক্তিদের বিষয়ে মন্তব্য করে বলেন, তাদের যদি আসার ইচ্ছা থাকে তবে কী পদক্ষেপ নিয়েছেন তা পরিষ্কার করতে হবে। পাশাপাশি জনগণের কাছে দুঃখ প্রকাশ করে সরকারের কাছে আবেদন জানাতে হবে, এরপরই সরকার বিষয়টি বিবেচনা করতে পারে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495